খেলাধুলা | 05.06.2008
জার্মান দলের আর চিন্তা কোথায়
ফুটবলই বোধহয় বিশ্বের সবচেয়ে সুন্দর অথচ গৌণ একটা বিষয়৷ যা বিশ্বের বহু মানুষের জীবনেই হঠাত্ হঠাত্ মুখ্য হয়ে ওঠে৷ যেমন ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপের সময়৷ এবারের ইউরো ২০০৮-ও তার ব্যতিক্রম নয়৷ বিশেষ করে জার্মানদের কাছে৷
বিশ্বকাপের পর এই ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপই ফুটবল জগতের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা৷ আর সেই ইউরো ফুটবলের জ্বরেই এখন যেন ভুগছে জার্মান দল৷ জার্মান দলের ক্যাপটেন মিশায়েল বালাক বললেন, জার্মানি এ-পর্যন্ত মাত্র একবার ইতিহাস সৃষ্টি করতে পেরেছিল৷ আর আমরা যদি সেই ইতিহাসের পুনরাবৃতত্তি করতে পারি,
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: এই উচ্ছাসই চায় ভক্তরাতাহলে তো কথাই নেই৷ আমরা যদি আবারো এই ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিততে পারি - তাহলে সত্যিই দারুণ হয়৷
জার্মানি এখনো পর্যন্ত মাত্র তিনবার ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ জিততে পেরেছে৷ ১৯৭২ সালে, ১৯৮০-তে এবং শেষ বার ১৯৯৬-এ৷ তারমানে জার্মানরা জয়ের স্বাদ পেয়েছে সেই ১২ বছর আগে৷ গত দুই বিশ্বকাপে জার্মান দল ভালো খেললেও শেষমেষ বাজি মাত করতে পারে নি৷ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে বললেন, আমি বিশ্বাস, যে আমরা জিততে পারবো - একটু চেষ্টা করলেই৷ আমাদের দলে শুধু যে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তাই নয়, আমরা আদতেই একটা Balanced Team৷ তাই আমরা যদি নিজেদের উপর আস্থা রাখতে পারি, নিজেদের বিশ্বাস করতে পারি - তাহলে আমরা পথভ্রষ্ট হব না৷
আর ক্লোজের এই বিশ্বাস অমূলক নয়৷ বিশ্বকাপ ২০০৬-এ সাবেক জার্মান কোচ য়ুর্গেন ক্লিন্সম্যানের সহযোগী ইওয়াখিম ল্যোভ, যিনি বর্তমানে জার্মান দলের কোচ, তিনিও ক্লোজের কথার জের টেনে বললেন, এটা অবশ্যই পরিস্কার - যে মিরোস্লাভ ক্লোজে এবং মারিও গোমেজ অথবা লুকাস পোডোলস্কি এবং কেভিন কুরানি - ইউরো ২০০৮-এর কোয়ালিফিকেশন ম্যাচগুলিতে দারুণ খেলেছে৷ তাই এই চারজন থাকতে জার্মান দলের অ্যাট্যাক নিয়ে আর চিন্তা কোথায় ?





























