খেলাধুলা | 30.06.2008
ফাইনালে হারলো জার্মানী
স্পেন জার্মানীকে ১-০ গোলে হারিয়ে সুদীর্ঘ ৪৪ বছর বাদে আবার ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়ন হল৷ তাদের এই জয় কোনো বিতর্ক বা বাদানুবাদের অবতারণা ঘটায়নি, কেননা তরুণ স্পেনীয় দল গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ থেকেই ভেলকি দেখিয়ে গেছে৷
অপরদিকে কোচ ইওআখিম লোয়েভের জার্মান দল ফর্মে আছে কি নেই, তা যেন দিনক্ষণ আর গ্রহতারকার উপর নির্ভর করেছে৷ পোর্তুগালের বিরুদ্ধে দারুণ খেলা, তো ক্রোয়েশিয়া কি তুরষ্কের বিরুদ্ধে নড়বড়ে৷
ফাইনালেও জার্মান দলের খেলা যেন ভেজা মশলার হাউই-এর মতো মাটি ছেড়েই উঠতে পারেনি৷ তবে খেলা এক কথা, আর ফ্যানরা আরেক কথা, বিশেষ করে যারা শুধু ভিয়েন্নাই নয়, বন-বার্লিন-কোলোনের পাবলিক ভিউইং-এ, অর্থাত্ প্রকাশ্য জনস্থানে সুবিশাল স্ক্রিনে ম্যাচ দেখেছেন৷
তাদের মুডটা জানার জন্য খেলার পর পরই অরুণ শঙ্কর চৌধুরী কথা বলেন কোলোনে রিয়াজুল ইসলাম, বনে সাগর সরওয়ার ও বার্লিনে দাউদ হায়দারের সঙ্গে৷





























