1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

আপনাদের মতামত  | 12.08.2008

আমরা বলতে চাইছি সবাই এখন অনেক খোলামেলা

ডয়চে ভেলে আমাদের প্রত্যাশা অনুযায়ী বেইজিং অলিম্পিকের প্রতিদিনের প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের ফলাফল , পদকের খতিয়ানসহ অলিম্পিকের টুকিটাকি ...

ডয়চে ভেলে আমাদের প্রত্যাশা অনুযায়ী বেইজিং অলিম্পিকের প্রতিদিনের প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের ফলাফল , পদকের খতিয়ানসহ অলিম্পিকের টুটিটাকি নানা তথ্য তত্‌পরতার সঙ্গে পরিবেশন করে যাচ্ছে সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ  ঘটনাবলীর উপর তাত্‌ক্ষণিক রিপোর্ট এবং বিশ্লেষণ আর নিয়মিত ফিচার পর্ব তো থাকছেই৷ আর এই জন্য আমরা সকালে ও রাতে দুই বেলাই এক ঘন্টার জন্য ডয়চে ভেলের পাশে আছি৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

 

ডয়চে ভেলের ওয়েবসাইটে ঢুকে ছবিসহ আকর্ষণীয় ও তরতাজা ওয়েবসাইট দেখে মুগ্ধ হলাম৷ আমরা ডয়চে ভেলের সাহচর্য দারুণ উপভোগ করলাম, অসংখ্য শ্রোতার ভীড়ে আমাদের চিঠিকে জুলাই মাসের সেরা চিঠি নির্বাচন করে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন৷ আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত৷ আমরা ডয়চে ভেলের সাথে বেইজিং অলিম্পিক দারুণ উপভোগ করে চলেছি৷ আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত অল্প পরিসরে সমস্ত খেলার রিপোর্ট পেয়ে চলেছি৷ ডাঃ বিকাশ ও কাজল রঞ্জন ঘোষ, কপিলমুনি খুলনা৷

 

আপনাদের বাংলা ওয়েবসাইটটি আরো সুন্দর ও আকর্ষণীয় করা হয়েছে যার প্রশংসা না করে থাকতে পারলাম না৷ অভিনন্দন ডয়চে ভেলে৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

 

এখন  অনুষ্ঠানে  বিশ্বের ঘটমান স্পর্শ কাতর ঘটনাগুলো  বেশ গুরুত্ব পাচ্ছে৷ এখন প্রতিদিন দুবেলার ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ বেতার প্রেমীদের প্রাণের প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানে এখন ক্রীড়া সংবাদকে অনেক গুরুত্ব দিয়ে পরিবেশন করা হচ্ছে৷ যা আমাদের অনেক তথ্য জানতে সাহায্য করছে৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের উপস্হাপকবৃন্দ অতি আধুনিকভাবে উপস্হাপনার জন্য সত্যিকার অর্থে প্রশংসা পাবার যোগ্য৷ এক একজন একেক ঢংয়ে শ্রোতাদের বিশেষ দৃষ্টি কাড়ার জন্য যে কৌশল অবলম্বন করছেন তা অবশ্যই গ্রহণযোগ্য ও প্রশংসার যোগ্য৷ অর্থাত্‌ আমরা বলতে চাইছি সবাই এখন অনেক খোলামেলা৷ প্রফেসর আশরাফুল ইসলাম, শেখমহল, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

 

সংকলকঃ নুরুননাহার সাত্তার

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen