অনুষ্ঠান পরিচিতি
অনুষ্ঠান পরিচিতি
ডয়চে ভেলের প্রাত্যহিক বেতার অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বের সাম্প্রতিকতম সব খবরাখবর, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের এই অনলাইন পরিবেশনা৷ আশা করছি, এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের মতামত, প্রস্তাব বা সমালোচনা আমাদের কাছে লিখে পাঠাবেন৷
২৯শে অক্টোবর ২০০৬ থেকে নতুন রূপে বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে - প্রতিদিন সকালে ও রাতে৷ আপনাদের অনুযোগ, অভিযোগ ও তীব্র ক্ষোভের কথা বিবেচনায় রেখে ২৫শে মার্চ ২০০৭ থেকে আমাদের সকালের অধিবেশন আবার শুরু হচ্ছে পুরানো সময়ে - ভারতীয় মান সময় সকাল ৬:৩০ এবং বাংলাদেশ মান সময় সকাল ৭ টায় - শর্টওয়েভ ১৯ আর ৩১ মিটার ব্যান্ডে৷
রাতের অধিবেশন - ভারতীয় মান সময় রাত ৯ টায় এবং বাংলাদেশ মান সময় রাত সাড়ে ৯ টায় - মিডিয়াম ওয়েভ ১৫৪৮ kHz এবং শর্টওয়েভ ১৯, ৪১ আর ৪৯ মিটার ব্যান্ডে৷
সকালে এবং রাতে যোগ দিন ডয়েচে ভেলের সঙ্গে৷ ঐতিহ্য আর আগামীর যোগসূত্র
প্রতিদিন ডয়েচে ভেলে৷







