1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

খেলাধুলা  | 16.06.2008

ভিয়েনায় শেষ হাসি হাসবেতো জার্মানী ?

ইউরো কাপের বি গ্রুপের দুটি খেলায় সোমবার মুখোমুখি পোল্যান্ড-ক্রোয়েশিয়া এবং জার্মানী-অস্ট্রিয়া৷ দুটি ম্যাচ জিতে যাওয়ায় ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া৷ তবে বাকি তিন দলের জন্য রয়েছে নানা হিসাব নিকাশ৷

পোল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শুরু্টা দুর্দান্ত করলেও পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে কিছুটা থমকে গেছে জার্মানী৷ তাই কোয়ার্টার ফাইনালের জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটির জন্য৷ প্রতিপক্ষও তেমন আহামরি কেউ নয়৷

 

শক্তির বিচারে অস্ট্রিয়া জার্মানীর চেয়ে অনেকটাই পিছিয়ে৷ তবে স্বাগতিক বলে কথা৷ তাই ফেভারিট পর্তুগালের বিপক্ষে স্বাগতিক দল সুইজারল্যান্ডের জয় থেকে একটি বাড়তি প্রেরণা যোগ হতেই পারে অস্ট্রিয়ার জন্য৷ এছাড়া ৩০ ব্ছর আগে বিশ্বকাপের সেই ম্যাচটি কি একটুও মনে পড়ছে না অস্ট্রিয়া দলের কোচ ইয়োজেফ হিকাসবারগার এর ? যে ম্যাচে তখনকার ছাতার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক? ভাবতে থাকুনBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  ছাতার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক? ভাবতে থাকুনপশ্চিম জার্মানীকে ৩-২ গোলে হারিয়ে তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিলো অস্ট্রিয়া৷

 

সে ম্যাচের খেলোয়াড় হিকাসবারগার এখন অস্ট্রিয়ার কোচ৷ তাই জার্মানীর বিপক্ষে নামার আগে নিশ্চয় খেলোয়াড়দের মনে করিয়ে দিতে চাইবেন সেই ম্যাচের কাহিনী৷ তবে ভিয়েনায় অনুষ্ঠিতব্য এ ম্যাচের আগে তিনি নিশ্চয়ই জানেন চাপে থাকা জার্মানীকে হারানো কতটা কঠিন৷ বিশেষ করে প্রতিপক্ষ দলে যেখানে রয়েছে বালাক, পোডলস্কির মত তারকা খেলোয়াড়৷ তারপরও তিনি মনে করছেন তার দল ঠিকমতই এগুচ্ছে৷ তিনি বলেন, আমাদের দলে হয়তো তেমন কোন নামী খেলোয়াড় নেই তবে এক বছর আগে কেউ চিন্তাই করতে পারতো না যে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য শেষ ম্যাচ পর্যন্ত আমাদের সুযোগ থাকবে৷

 

এদিকে সোমবারের ম্যাচটি কেবল ড্র করলেও চলে জার্মানীর জন্য৷ কেননা তাতেই নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে তাদের ম্যাচ৷ কিন্তু জয়ের জন্য খেলোয়াড়দের মরিয়া হয়ে উঠতে বলেছেন জার্মানীর অধিনায়ক মিশায়েল বালাক৷ তিনি বলেছেন, ইউরো কাপে কোন দ্বিতীয় পোল্যান্ডকে বড় ব্যবধানে জিতলেই চলবে না তাকিয়ে থাকতে হবে জার্মান-অস্ট্রিয়া ম্যাচটির দিকেওBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  পোল্যান্ডকে বড় ব্যবধানে জিতলেই চলবে না তাকিয়ে থাকতে হবে জার্মান-অস্ট্রিয়া ম্যাচটির দিকেওরাউন্ড না থাকলেও সোমবারের ম্যাচটি আমাদের জন্য তেমনই কিছু৷ এখন আমাদেরকে প্রতিটি ম্যাচই জিততে হবে৷

 

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারা ম্যাচে দলের খেলোয়াড়রা যে ভুল করেছে তা অস্ট্রিয়ার বিপক্ষে তা করবে না বলেই আশা করছেন দলের ফিটনেস কোচ শ্যাড ফোরসাইথ৷ দলের খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি নিয়ে যে ভাবনা ছিলো তাও এখন আর নেই বলে জানিয়েছেন ফোরসাইথ৷ এদিকে ক্লাগেনফুর্টে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বি গ্রুপের অপর ম্যাচটি যেখানে খেলবে পোল্যান্ড ও ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দল ক্রোয়েশিয়া৷

 

শেষ আটে উঠতে হলে পোল্যান্ডকে বড় ব্যবধানে জিতলেই চলবে না তাদের তাকিয়ে থাকতে হবে জার্মানী ও অস্ট্রিয়ার ম্যাচটির দিকে৷ জার্মানীর বিপক্ষে অস্ট্রিয়া যদি ন্যুনতম ব্যবধানে জিততে পারে তাহলেই কেবল কপাল খুলবে পোল্যান্ডের৷

 

রিয়াজুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen