1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

খেলাধুলা  | 19.06.2008

ইউরো ২০০৮-এ একাধারে রুশ বিপ্লব ও গ্রীক ট্র্যাজেডী

বুধবার গ্রুপ পর্যায়ের শেষ দুটি খেলায় রাশিয়া সুইডেনকে হারালো ২-০ গোলে, অপ্রত্যাশিতভাবে৷ এবং গ্রীস হারল স্পেনের কাছে ২-১ গোলে, প্রত্যাশিতভাবে৷

রাশিয়া যে এভাবে নাকের ডগা থেকে কোয়ার্টার-ফাইনালের শেষ স্পটটা কেড়ে নেবে, সুইডেন বোধহয় সেটা স্বপ্নেও ভাবেনি–যেখানে তাদের শুধু আর একটা পয়েন্ট, অর্থাত্ একটা ড্র হলেই চলতো৷ কিন্তু খেলা শুরু হতেই বোঝা গেল, যে এ-রাশিয়া সে-রাশিয়া নয়৷ ওলন্দাজ কোচ গুস হিডিংক ইতিপূর্বে দক্ষিণ কোরীয়াকে নিয়ে যে ম্যাজিকটা দেখিয়েছেন, এবার রাশিয়াতেও তাঁর সেই ম্যাজিক কাজ করেছে৷ রাশিয়ার জয়ে গুস হিডিংকের আনন্দBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  রাশিয়ার জয়ে গুস হিডিংকের আনন্দ

 

রুশ ম্যাজিক যোগ গুস ম্যাজিক

রাশিয়ান ফুটবলের ফ্লো বা ধারাবেগটি চিরকালই ভালো৷ কিন্তু হিডিংক যেন এই স্বল্প সময়েই সেটাকে একটা লক্ষ্য এবং দিক দিয়েছেন৷ রুশরা চলতি টুর্নামেন্টের তরুণতম দল – সুইডরা যেখানে প্রবীণতম৷ দ্বিতীয়তঃ, রুশীরাও ঐ ব্রেজ়িলিয়ানদের মতো ফুটবল শেখে রাস্তায় কিংবা ঘাটে-মাঠে৷ রোমান পাভলিউচেঙ্কো আর আন্দ্রেই আরশাভিনের দুটি গোলেই বোঝা গেল, তারুণ্যে এবং উদ্দীপনায় ভরপুর রাশিয়ানরা অতঃপর নিখুঁত পাসিং এবং কম্বিনেশন করতেও শিখেছে৷ সুযোগের পর সুযোগ, সুইডেনের গোলের সামনে টালমাটাল ব্যাপার৷ আবার সুযোগের অপচয়ও তেমনি, যা নিয়ে হিডিংক খানিকটা চিন্তিত বৈকি, কেননা আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে হিডিংকের খোকাদের নামতে হবে হিডিংকেরই স্বদেশ নেদারল্যান্ড্স-এর বিরুদ্ধে, যারা এবার গ্রুপ পর্যায়ে হার্মাদ জলদস্যুদের মতো খেলেছে, চলতি বিশ্বচ্যাম্পিয়ন ইতালী আর ভাইস চ্যাম্পিয়ন ফ্রান্সকে মাত্র একটি গোলের বদলে সাত-সাতটি গোল দিয়ে, নাকানি-চোবানি খাইয়ে বিদায় দিয়েছে৷ কাজেই গুস এখন থেকেই তাঁর প্লেয়ারদের সাবধান করে দিচ্ছেন, ওলন্দাজদের বিরুদ্ধে ঐ গোলন্দাজিতে চলবে না৷ ওদিকে তাঁর এই খোকারা যে টুর্নামেন্টের শুরুতেই স্পেনের কাছে ৪-১ গোলে হেরেছিল, সে-কথাও তিনি ভোলেননি৷ তাই গতকালের খেলার পর সকলের পীঠই চাপড়েছেন শুধু৷

 

এ্যাডিং ইনসাল্ট টু ইনজুরী

রাশিয়ান সমর্থকদের উচ্ছাসBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  রাশিয়ান সমর্থকদের উচ্ছাসজার্মান কোচ অটো রেহাগেল, যাকে গ্রীকরা নাকি আদর করে হেরাক্লিস বা হারকিউলিসের অনুকরণে রেহাক্লিস বলে ডাকে, তাঁর সাধের গ্রীস টিমের এবার ভরাডুবি ঘটল৷ গতবারের চ্যাম্পিয়ন গ্রীস প্রথম রাউন্ডের তিন-তিনটি ম্যাচে তিন-তিনবার হেরে বিদায় নিল৷ স্প্যানিশরা আবার আগেই তাদের কোয়ালিফিকেশন পকেটে ভরে গতকাল বস্তুতঃ সব কটি রিজার্ভ প্লেয়ারকে নামিয়েছিল৷ দেখা গেল, রেহাক্লিসকে বধ করতে ঐ বি টিমই যথেষ্ট৷ গ্রীস হারল ২-১ গোলে, যার বোধহয় পরিসংখ্যান হিসেবেও কোনো দাম নেই, কারো কাছেই নয়৷ তবে ফুটবলে মানসিকতার যে কতোটা দাম, সেটা তো রাশিয়ার লাল-গাল ছেলেগুলো আর তুরষ্কই প্রমাণ করে দিয়েছে৷ অথচ গ্রীকরা বুধবার খেলতে নেমেছি যেন একটা ট্রেনিং ম্যাচ৷

 

এবার নক-আউট

বৃহষ্পতিবার বাজ়েলে পোর্তুগাল বনাম জার্মানীর খেলা দিয়ে কোয়ার্টার-ফাইনালের শুরু৷ ফিফার আইনকানুনের কোপে পড়ে জার্মান কোচ ইওআখিম লোয়েভকে বসতে হবে ট্রিবিউনে৷ পোর্তুগালের ব্রেজিলিয়ান কোচ লুইজ ফেলিপে স্কোলারি থাকবেন লাইনের ধারেই৷ দেখবেন একদিকে নিছক ফুটবল প্রতিভার সঙ্গে অন্যদিকে এ্যাথলেটিক বডি আর স্ট্যামিনার টক্করে কে জেতে আর কারা হারে৷

 

অরুণ শঙ্কর চৌধুরী

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen