1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

খেলাধুলা  | 19.06.2008

কে জিতবে? পাওয়ার ফুটবল নাকি ফুটবলের নান্দনিকতা

ইউরো কাপের নক আউট পর্ব শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার৷ সুইজারল্যান্ডের বাজেলে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি ও পর্তুগাল৷ দু দলের খেলার ধরনটা ভিন্ন হওয়ায় বাজেলে অন্য স্বাদের ম্যাচ প্রত্যাশা সকলের৷

কে জিতবে? পাওয়ার ফুটবল নাকি ফুটবলের নান্দনিকতা৷ বৃহস্পতিবার বাজেলে ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে সেটার ফয়সালা হয়ে যাবে৷ জার্মানীকে যেমন বলা হয় ফুটবলের পাওয়ার হাউস, তেমনি ইউরোপের ব্রাজিল বলে যে দলটির সুনাম রয়েছে তার নাম পর্তুগাল৷ ম্যাচের ফলাফল যাই হোক না কেন শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া যেমন জার্মান ফুটবলারদের স্বভাব, তেমনি ইওসেবিও ফিগোর দেশ পর্তুগালের ফুটবলারদের পায়ে খুজে পাওয়া যায় ফুটবলের সেই ছন্দ৷ বালাকের উপর নির্ভর করছে অনেক কিছুBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  বালাকের উপর নির্ভর করছে অনেক কিছু

 

গ্রুপ পর্বে পোল্যান্ডের বিরুদ্ধে জার্মানী যখন ২-০ গোলে জিতে গিয়েছিলো তখন পর্তুগালের কোচ লুই ফিলিপ স্কোলারি বলেছিলেন, ট্যাকটিকালি জার্মানি এখন সেরা দল৷ ‌ছয় বছর আগে ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের যে দলের কাছে হেরে গিয়েছিলো জার্মানি সে দলের কোচ কিন্তু ছিলেন এই স্কোলারি৷ সাসপেনশনের কারণে সেদিন খেলতে পারেননি জার্মান দলের বর্তমান অধিনায়ক মিশায়েল বালাক৷ মাঠের বাইরে থেকেই তাকে দেখতে হয়েছিলো নিজ দলের পরাজয়৷ তবে কোয়ার্টার ফাইনালে স্কোলারির দলের বিরুদ্ধে ঠিকই খেলছেন৷ তার সম্পর্কে পর্তুগাল কোচের মন্তব্য, এ টুর্নামেন্টের গ্রেট খেলোয়াড়দের একজন বালাক৷ টেকনিক্যালি সে খুবই ভালো৷

 

গত বিশ্বকাপের তৃতীয় স্হান নির্ধারনী ম্যাচে জার্মানি হারিয়েছিলো  স্কোলারীর এই পর্তুগাল দলটিকে৷ তবে ইউরো কাপের সর্বশেষ লড়াইয়ের ফলাফলটা কিন্তু পর্তুগালের পক্ষেই৷ আট বছর আগের সে ম্যাচের স্কোরটা ছিলো পরিস্কার ৩-০৷

 

এরপরও বৃহস্পতিবারের ম্যাচের আগে দুদলই প্রতিপক্ষ সম্পর্কে বেশ সজাগ৷ দু দলের খেলোয়াড়দের মধ্যে উচ্চতার যেমন পার্থক্য রয়েছে তেমনি জার্মান দলের ফ্রি কিকের ব্যাপারে নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন পর্তুগালের ব্রাজিলিয়ান কোচ৷ অপরদিকে জার্মানির ম্যানেজার অলিভার বিয়ারহোফ মনে করেন পর্তুগালের রোনালদোকে ঠেকানোই হবে তার দলের সবচে বড় চ্যালেঞ্জ৷ রোনালদোকে এ মুহুর্তে বিশ্বের সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে বিয়ারহোফ বলেছেন, খেলার পুরো ৯০ মিনিটে কখনোই তাকে থামানো যায় না৷ তাই তার কাছে বল গেলে ডিফেন্স ও মিডফিল্ডকে কাছাকাছি থাকতে হবে৷

 

পর্তুগালের ভরসা রোনাল্ডোBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  পর্তুগালের ভরসা রোনাল্ডোএদিকে জার্মানীর কোচ ইওয়াখিম ল্যোভ বৃহস্পতিবারের ম্যাচটিতে দলের সঙ্গে মাঠে থাকতে পারছেন না৷ তার পরিবর্তে তার সহকারি হান্স ডিটার ফ্লিক ও গোলকিপিং কোচ আন্দ্রেয়াস কোপেকে ম্যাচ চলাকালে দলের দেখাশোনা করবেন৷ গত বুধবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালে টাচলাইন অতিক্রম করায় রেফারি জার্মানির কোচ ইউয়াখিম ল্যোভ ও অস্ট্রিয়ার কোচ ইওজেফ হিকাসবারগারকে মাঠ থেকে বহিষ্কার করেন৷ উয়েফার ডিসিপ্লিনারি কমিটি রেফারির এ সিদ্ধান্তকে সমর্থন করেছে যার ফলে জার্মান কোচ কোয়ার্টার ফাইনালে মাঠে থাকতে পারবেন না৷ তবে এ সিদ্ধান্তকে ফুটবলের জন্য পরাজয় বলে মন্তব্য করেছেন অলিভার বিয়ারহোফ৷

 

এদিকে খেলোয়াড়দের ইনজুরি নিয়েও কিছুটা সমস্যায় রয়েছে জার্মানি৷ দলের অন্যতম খেলোয়াড় লুকাস পোডলস্কি ও টর্সটেন ফ্রিং ইনজুরির কবলে পড়ায় তাদের খেলা এখনও অনিশ্চিত৷ এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরিবর্তন আনলেও কোয়ার্টার ফাইনালে মুল একাদশই নামাতে যাচ্ছে পর্তুগাল৷

 

রিয়াজুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen