1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 26.06.2008

সরকার স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করলে দেশে আবারো ওয়ান ইলেভেনের মত অবস্থা হবে: খালেদা জিয়া

বৃহস্পতিবার নাইকো দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার বিশেষ আদালতে হাজির করা হলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আদালতে সরাসরি কথা বলেন৷

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করলে দেশে আবারও ওয়ান ইলেভেনের মত অবস্থার সৃস্টি হবে৷

 

খালেদা জিয়া দাবি করেন, নৈরাজ্যের মাধ্যমে একটি মহল দেশে ওয়ান ইলেভেন সৃস্টি করেছিল৷ তারা আবারও দেশে অরাজক পরিস্থিতি সৃস্টি করতে চায়৷ খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি মহাসচিব এ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের খালেদা জিয়ার এ অভিমতের কথা জানান৷

 

খন্দকার দেলোয়ার জানান, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে খালেদা জিয়া তা সমর্থন করেছেন৷ তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোন ধরনের নির্বাচনের সাংবিধানিক ক্ষমতা বর্তমান সরকারের নেই৷ তারা নানা বাহানায় ক্ষমতা ধরে রাখতে চাইছে৷ 

 

হারুন উর রশীদ স্বপন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (english) - With Business Review