1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 03.07.2008

ইউরো ২০১২ পোল্যান্ড ও ইউক্রেনেই অনুষ্ঠিত হবে

গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা UEFA জানিয়ে দিয়েছে, যে পরিকল্পনা অনুযায়ী ইউরো ২০১২ পোল্যান্ড ও রুমেনিয়ায়ই অনুষ্ঠিত হবে৷

পোল্যান্ডের ক্রীড়া মন্ত্রক এক বিবৃতিতে UEFA-র প্রধান মিশেল প্লাতিনিকে উদ্ধৃত করে জানিয়েছে, যে পোল্যান্ড সঠিক দিশায় অগ্রসর হচ্ছে৷ বৃহস্পতিবার প্লাতিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছেন৷ উল্লেখ্য, এই দুই দেশ ইউরো ২০১২ আয়োজনের লক্ষ্যে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে তাদেরকে আয়োজক হিসেবে বাতিল করা হতে পারে বলে গুজব শোনা যাচ্ছিল৷ পোল্যান্ডের ফুটবল-পাগল প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ও প্রেসিডেন্ট লেচ কাচিন্‌স্কির সঙ্গে প্লাতিনির আলাদা আলাদা বৈঠক হয়েছে৷ কাচিন্‌স্কি বলেছেন, ……ইউরোপের এই অংশে শেষ পর্যন্ত সব কিছু প্রস্তুত হয়ে যায়, যদিও তার ঠিক আগে তা অসম্ভব বলে মনে হয়৷–– পোল্যান্ড আজ স্বস্তির নিঃশ্বাস ফেললেও বিপদ এখনো কাটে নি৷ ২৫ ও ২৬শে সেপ্টেম্বর ফ্রান্সের বর্দো শহরে UEFA-র এক বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

 

সঞ্জীব বর্মন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen