1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 04.07.2008

ইউক্রেন: ইউরো ২০১২ আয়োজনে বিলম্ব হবে না

গত কয়েক দিনে ইউরো ২০১২ আয়োজনকে ঘিরে বেশ অনিশ্চয়তা চলছিল৷ আগামী কয়েক মাসের মধ্যে আয়োজক দুই দেশকে তত্‌পরতার প্রমাণ দিতে হবে৷

বুধবার ইউরোপীয় ফুটবল সংগঠন UEFA-র প্রধান মিশেল প্লাতিনির পোল্যান্ড সফরের ফলে এই অনিশ্চয়তা কিছুটা কেটে গিয়েছিল৷ বৃহস্পতিবার তিনি ইউক্রেনে আয়োজকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, যে আগামী ৩ মাসের মধ্যে সেদেশকে প্রমাণ দিতে হবে, যে তারা এই প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হবে৷ তবে তিনি আশা প্রকাশ করেন, যে ইউক্রেন এই কাজে সফল হবে৷ প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো ও প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশচেঙ্কোর সঙ্গেও প্লাতিনি সাক্ষাত্ করেন৷ তাঁরা প্লাতিনিকে আশ্বাস দিয়েছেন, যে কাজের গতি আরও বাড়ানো হবে৷ উল্লেখ্য, পূর্ব ইউরোপের প্রাক্তন কমিউনিস্ট এই দুই দেশ এই প্রথম ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে৷ ইউরোপীয় মান অনুযায়ী স্টেডিয়াম থেকে শুরু করে পরিকাঠামোর উন্নয়নের মত অনেক চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে৷

 

সঞ্জীব বর্মন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen