সমাজ জীবন | 07.07.2008
অস্ট্রেলিয়ায় মুসলিম স্কুলে খ্রীষ্টান তীর্থযাত্রীদের আবাসন
একটি অস্ট্রেলিয়ান মুসলিম স্কুল গত ২রা জুলাই ঘোষণা করেছে যে তারা কয়েকশ খ্রীষ্টান তরুণ তীর্থযাত্রীর জন্য আবাসনের ব্যবস্থা করবে৷
জুলাই এর মাঝামাঝি সময়ে পোপ ষোড়ষ বেনেডিক্ট একটি সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন৷ সেসময় এসব তরুণ তীর্থযাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা করবে মালিক ফাহাদ ইসলামিক স্কুল৷ এধরনের আন্তঃধর্মীয় সহেযাগীতা বতর্মান বিশ্বে বিরল৷
বিশ্ব যুব দিবস উপলক্ষে আগামী ১৫ থেকে ২০
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: বিশ্ব যুব দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি শহরে ভাষণ দেবেন পোপ ষোড়ষ বেনেডিক্ট জুলাই বিভিন্ন দেশ থেকে নানান ধর্মের কয়েক হাজার তরুণ-তরুণী অস্ট্রেলিয়ার সিডনি শহরে সমবেত হবে৷ ২০ শে জুলাই পোপ ষোড়ষ বেনেডিক্ট সিডনীতে একটি ভাষণ দেবেন৷ ধারণা করা হচ্ছে ওই ভাষণ শুনতে কমপক্ষে ৫০ হাজার তরুণ-তরুণী সিডনিতে সমবেত হবেন৷ এছাড়াও পোপ বিভিন্ন ধর্মের ৪০ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় অংশ নেবেন৷
সিডনির মালিক ফাহাদ ইসলামিক স্কুলে ৩৫০ জন খ্রীষ্টান তরুণ তীর্থযাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে৷ ১৪ই জুলাই থেকে তারা সেখানে অবস্থান করতে পারবেন৷ ওই স্কুলের মুখপাত্র এনাস ডারউইচ বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা নিয়মিতই আন্তঃধর্মীয় কর্মকান্ডে জড়িত থাকি এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের কর্তব্য৷
ডারউইচ জানান, এই বিষয়ে স্কুল কর্তপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছেন এবং খ্রীষ্টান তরুণদের অবস্থানের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি৷ এই মুহুর্তে ওই স্কুলে বাত্সরিক ছুটি চলছে৷ ফলে খ্রীষ্টান তরুণরা স্কুলটির ক্লাসরুমগুলোকে থাকার জন্য ব্যবহার করবে৷
এনাস ডারউইচ বলেন, আমাদের এই সিদ্ধান্তের পরে কোন ধরনের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি৷ এখানকার শিক্ষার্থীরা সবসময়ই স্কুল সম্পর্কে সচেতন এবং তারা যেকোন নতুন ঘটনা ঘটলে স্কুল কর্তপক্ষের কাছে জানতে চায়৷ তবে তারা এটা বুঝতে পেরেছে যে খ্রীষ্টান তরুণরা সবসময় তাদের ক্লাস রুমে ঘুমাবে না৷
ডারউইচ আরো বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মেশার জন্য এবং তাদের সম্পর্কে জানার জন্য এটা একটা বড় সুযোগ৷ আমাদের শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে৷
বিশ্ব যুব দিবসের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার খ্রীষ্টীয় সম্প্রদায়৷ তবে আয়োজকরা আশা করছেন শুধু খ্রীষ্টানরা নয়, সকল ধর্মের তরুণ-তরুণীরাই তাদের আয়োজনে অংশ নেবেন৷











