1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 07.07.2008

তারেক রহমানের একটি পা অচল হয়ে যেতে পারে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে রোববার সকাল ১১টার দিকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে বিশেষ আদালতে নেয়ার সময় হুলুস্থুল বেধে যায়৷

বিএনপির শত শত নেতাকর্মী জরুরী অবস্থার মধ্যেই পিজি হাসপাতাল চত্ত্বরে ঢুকে তার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন৷ তারা দাবি করেন তারেক রহমান গুরুতর অসুস্থ৷ বিএনপি নেতাকর্মীর ব্যাপক হুড়োহুড়ি ও শ্লোগানের কারণে তার তারেককে লিফটে তোলা অসম্ভব হয়ে পড়ে৷

 

এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে৷ এতে কয়েকজন সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন৷

শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ তলব করে তারেক রহমানকে এ্যাম্বুলেন্স করে বিশেষ আদালতের সামনে নেয়া হয়৷ তার শারিরীক অবস্থা খুব খারাপ হওয়ায় আদালত দুইজন আইনজীবীকে পাঠান শারিরীক অবস্থা দেখতে৷ তাঁরা এ্যাম্বুলেন্সে গিয়ে তারেককে দেখার পর তিনি গুরুতর অসুস্থ বলে আদালতে জানান৷

 

আদালত তাদের রিপোর্ট পাওয়ার পর তারেক রহমানকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেন৷ ডাক্তাররা জানিয়েছেন তারেকের একটি পা অচল হয়ে যেতে পারে৷

 

হারুন উর রশীদ স্বপন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (english) - With Business