1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

চলতি ঘটনা  | 07.07.2008

জাপানে হোক্কাইডো দ্বীপে চলছে জিএইট সম্মেলন

জাপানের হোক্কাইডো দ্বীপে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জিএইট সম্মেলন৷ এতে জিএইটভুক্ত দেশগুলো ছাড়াও অংশ নিচ্ছে চীন, ভারত, ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা৷

এছাড়া প্রথম দিন উপস্থিত ছিলো আফ্রিকার আরও ৬টি দেশ৷ সম্মেলনের প্রথম দিন মুলত আফ্রিকার দেশগুলোর জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত সাহায্যের বিষয়টি উঠে এসেছে৷ এছাড়া জিম্বাবোয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন জিএইট নেতৃবৃন্দ৷

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে নিয়ে গঠিত জোট জিএইট সম্মেলনে সোমবার প্রথম দিন মুলত জাপানের হোক্কাইডো দ্বীপে জিএইট বিরোধী বিক্ষোভBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  জাপানের হোক্কাইডো দ্বীপে জিএইট বিরোধী বিক্ষোভআফ্রিকার ইস্যুগুলো জায়গা পেয়েছে৷ জাপানের হোক্কাইডো দ্বীপের টোয়াকো শহরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিন তাই আফ্রিকার সাতটি দেশ অংশ নেয়৷ ২০০৫ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত জিএইট সম্মেলনে ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিলো যে আগামী ২০১৫ সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশগুলোকে দ্বিগুণ পরিমাণ সাহায্য দেয়া হবে ৷

তবে সে প্রতিশ্রুতি রাখার কোন লক্ষণ এখন পর্যন্ত ধনী দেশগুলো দেখাতে পারেনি৷ তাই প্রথম দিন আফ্রিকা মহাদেশের প্রতিনিধিরা সে প্রতিশ্রুতি রাখার জন্য জিএইটের সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন৷ তাদের সঙ্গে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রাখার আহবান জানিয়েছেন৷

তিনদিনের এ সম্মেলনে প্রথম এজেন্ডা হিসেবে আফ্রিকার দারিদ্র সমস্যার বিষয়টি উঠে আসে৷ এর সঙ্গে আলোচনায় চলে আসে বিশ্বব্যাপী খাদ্য ও তেলের মুল্য বৃদ্ধির বিষয়টিও৷ ২০০৬ সাল থেকে খাদ্য ও তেলের মুল্য বেড়ে যাওয়ায় আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য সাহায্যের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশী বলেও মনে করছেন সম্মেলনে অংশগ্রহণকারীরা৷

এদিকে জিম্বাবোয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জিএইট সম্মেলনে৷ জিম্বাবোয়ের এক তরফা নির্বাচনকে মেনে নিতে রাজী হচ্ছে না জিএইটভুক্ত কোন দেশই৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জিম্বাবোয়ের একতরফা নির্বাচনকে ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন৷ জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও জিম্বাবোয়ের নির্বাচনের ফলাফলকে অবৈধ বলেছেন৷ শিল্পোন্নত দেশগুলো জিম্বাবোয়ের ওপর আরও অবরোধ আরোপ করতে চাইলেও এ নিয়ে আফ্রিকান নেতৃবৃন্দের সঙ্গে তাদের কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছে৷

এদিকে সম্মেলন চলাকালে অসুস্থ হয়ে পড়েন আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান জিয়ান পিং৷ এসময় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়৷

এবারের জি এইট সম্মেলনে যে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে তা হলো বিশ্বের জলবায়ু পরিবর্তন৷ এ নিয়ে সম্মেলনের পরবর্তী দিনগুলোতে উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে৷

জিএইট সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  জিএইট সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মোকাবিলার জন্য জিএইটভুক্ত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোরও ভুমিকা কামনা করেছেন৷ আনবিক শক্তি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সত্যি বলতে কি আমি মনে করি না যে জলবায়ু রক্ষায় একমাত্র আনবিক শক্তি ব্যবহারের বিষয়টিই মুখ্য৷ আমি মনে করি যে তাড়াতাড়ি এ বিষয়টির সমাধান সম্ভব নয়৷ কেননা এ বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে৷ তবে এসব সমস্যা সমাধানে নতুন প্রযুক্তি তৈরীতে আমরা কতটুকু প্রস্তুত তা ভেবে দেখতে হবে৷

এদিকে জার্মান চ্যান্সেলরের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি মুনও জলবায়ু রক্ষায় উন্নত দেশগুলোকে অগ্রণী ভুমিকা রাখার ওপর জোর দিয়েছেন৷ পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তি উদ্ভাবনের দায়িত্ব ধনী দেশগুলোকে নিতে হবে বলে মনে করছেন বান কি মুন৷

 

রিয়াজুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (english) - With In Depth