খেলাধুলা | 22.07.2008
পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্তহীনতা
নিরাপত্তা প্রশ্নে আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিনা, সে ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বৃহস্পতিবারে সিদ্ধান্ত নেবে৷
গভর্নিং বডির একজন মুখপাত্র এই কথা জানিয়েছেন৷ নিরাপত্তা জনিত ইস্যুর কথা তুলে ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
চ্যাম্পিয়ন ট্রফি প্রতিযোগিতা পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷





























