1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

সামাজিক জীবন  | 22.07.2008

বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় কৃষির ওপর জোর

গত মে মাসে বিশ্বে প্রতি টন চালের দাম যখন এক হাজার ডলারে পৌঁছে, তখন এশিয়ার বিভিন্ন দেশের সরকার কৃষি খাতের দিকে দৃষ্টি দিতে বাধ্য হয়৷ যা এতদিন তারা অবহেলা করেছে৷

১৯৮০ এবং ১৯৯০এর দশকের এশিয়ার অর্থনৈতিক বিস্ময়ের আগে সে অঞ্চলে ১৯৬০ এর দশকে ঘটেছিল সবুজ বিপ্লব৷ এই বিপ্লবের সময় ভূট্টা, গম ও চালের উচ্চ ফলনশীল বীজ বপন করা হয় প্রধান ফসলের উত্‌পাদনের জন্য৷ একই  সাথে পল্লী অবকাঠামো খাতে উল্লেখযোগ্য পরিমাণ  অর্থ ব্যয় করা হয়৷ ফলে উত্‌পাদন বৃদ্ধি পায় এবং দুর্ভিক্ষ একটা অতীতের ব্যাপারে পরিণত হয়৷ চালের মুল্যবৃদ্ধির প্রেক্ষিতে এশিয়ার বিভিন্ন দেশের সরকার কৃষি খাতের দিকে দৃষ্টি দিচ্ছেBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  চালের মুল্যবৃদ্ধির প্রেক্ষিতে এশিয়ার বিভিন্ন দেশের সরকার কৃষি খাতের দিকে দৃষ্টি দিচ্ছে  

কৃষির ওপর  বিশেষ করে রপ্তানীর ওপর কর ধার্য্য করা হয়  কিন্তু  আজ কৃষির ওপর  বেশির ভাগ কর বাদ দেয়া হয়েছে৷ থাইল্যান্ড তার কৃষি রপ্তানী কর বাদ দিয়েছে ১৯৮৬ সালে৷ এরপর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো ঐ দেশটিকে অনুসরণ করে৷ চীন কৃষির ওপর প্রত্যক্ষ করের অবসান ঘটায় দুই হাজার ছয় সালে এবং দুই হাজার সাত সালে দেশটি কৃষকদের ভর্তুকী দেয় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার৷ এই তথ্যগুলো দিয়েছে বিশ্ব ব্যাংক৷

অন্যন্য সরকার যেমন থাই সরকার তাদের কৃষকদের ভর্তুকী দিতে শুরু করে মূল্য-সমর্থন স্কীমের মাধ্যমে৷  উল্লেখ্য যে, থাইল্যান্ড বিশ্বের শীর্ষ চাল রপ্তানীকারক দেশ ১৯৬০ এর মাঝামাঝি সময় থেকে৷

এশিয়ায় কৃষি খাতে সাহায্যের অন্যতম উপায় হচ্ছে ভর্তুকী ৷ কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে, এটা উত্তম উপায় নয়৷

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী,  ১৯৮৩ থেকে দুই হাজার সাল পর্যন্ত   কৃষি খাতে সরকারী উন্নয়ন সহযোগিতা  এশিয়ায় ৫৭ শতাংশ হ্রাস পেয়েছে৷  সে সময় রপ্তানী  ও সার্ভিস  শিল্পের উন্নয়ন ঘটানো হয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি অর্থ  বরাদ্দ করা  হয়েছে৷

এশীয় প্রশান্ত মহগাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এর অর্থনীতিবিদ শামিকা সিরিমান বলেন, কৃষি খাতকে অবহেলা করা হয়৷ এর পরেই আসে দুই হাজার আট এর  খাদ্য সংকট৷  তাঁর মতে, এই সংকটের ভাল দিক যেটা সেটা হল  বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সরকারের  কৃষি নিয়ে নতুন করে চিন্তাভাবনা৷

 

আবদুস সাত্তার

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen