চলতি ঘটনা | 22.07.2008
আস্থা ভোটে জিতেছে মনমোহন সরকার
বুধবার ভারতীয় সংসদে ভারত-মার্কিন পরমানু ইস্যু নিয়ে সৃষ্ট বিতর্কে ড. মনমোহন সিং সরকার আস্থা ভোটে জিতে যায়৷ ঘোষিত ফলাফলে সরকারের পক্ষে পরে ২৭৫ ভোট৷এবং বিপক্ষে পরে ২৫৬ ভোট৷
ভোট গ্রহণের আগে সাংসদদের ঘুষ কেলেংকারী নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়৷ অভিযোগ, সরকারের সমর্থক দল বিপক্ষ বিজেপির ৩জন সাংসদকে সরকারের বিপক্ষে ভোট না দেবার জন্যে ঘুষ দেয়৷ ঘুষের সেই টাকা সাংসদরা সংসদের সামনে রাখলে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী ওঠে৷ সরকারের তরফে অবশ্য বলা হয় এটা সাজানো৷
ঘুষ কেলেংকারী প্রসঙ্গে নতুনদিল্লী থেকে আমাদের প্রতিনিধি অনিল চট্টোপাধ্যায় বলেন, ঘুষ কেলেংকারী বুধবারের ভোটের ফয়সালার উপর কোন প্রভাব ফেলেনি৷ বিজিপি ভেবেছিলো ঘুষ কেলেংকারীর বোমা ফেলে দাও মাড়বে৷ কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে৷ কারণ সরকার ভালোভাবেই জিতিছে৷
ঘুষ কেলেংকারী পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অনিল চট্টোপাধ্যায় বলেন, সংসদের স্পীকার ঘুষ কেলেংকারীর বিষয়ে তদন্ত করবে৷ এই কেলেংকারী সত্যি না সাজানো তা প্রমান করতে পারলে তখন দোষী রাজনৈতিক দলের ভাবমুর্তির আঁচ পড়বে আগামী সাধারণ নির্বাচনে৷ তবে এটা প্রমান করা বেশ কঠিন হবে কারণ সরকার ইতিমধ্যে জিতে গেছে৷
অনিল চট্টোপাধ্যায় আরো বলেন, আসলে বিজিপি কিন্তু ভারত-মার্কিন পরমাণু চুক্তির বিরোধী নয়৷ তাদের আপত্তি ছিলো শর্ত নিয়ে৷ যেটার জন্য নতুন আলোচনা তারা চাইছিলো৷














