1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 20.08.2008

চীনাদের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ বিশ্ব

বেইজিং অলিম্পিকে চীনাদের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন বিশ্বের বেশীরভাগ ক্রীড়ামোদীরা৷ তাদের এমন পারফরমেন্সের কারণ খুজছেন অনেকেই৷

বেইজিং অলিম্পিক কভার করতে যাওয়া বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল মনে করছেন দীর্ঘদিনের প্রস্তুতির কারণেই চীন এবার এত ভালো ফলাফল করতে সমর্থ হয়েছে৷ ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা জানিয়েছেন৷ তিনি আরো জানান, ২০০১ সাল থেকেই চীন এ প্রস্তুতি নিয়ে আসছে৷

এদিকে অন্যবারের চেয়ে বৃটিশ প্রতিযোগীদের পারফরম্যান্সও এবার আগের চেয়ে অনেক ভালো৷ এর কারণ আগামী লন্ডন অলিম্পিককে সামনে রেখেই বেশ কয়েকদিন আগে থেকেই বৃটেন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল৷ এছাড়া সেমিফাইনালে ব্রাজিলকে হারানোর পর এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলেও মনে করছেন তিনি৷

 

রিয়াজুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen