1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

চলতি ঘটনা  | 22.08.2008

ডয়চে ভেলে শ্রোতা সম্মেলনে ইন্টারনেটের উপর গুরুত্বারোপ

ডয়চে ভেলে (ডিডব্লিউ) - জার্মানির আন্তর্জাতিক বেতার ও টেলিভিশন কেন্দ্র - তার বাংলা ওয়েবসাইট নতুন রূপে চালু করার কথা ঘোষণা করেছে৷

২২শে আগস্ট ঢাকায় ডয়চে ভেলে শ্রোতা ক্লাবগুলোর এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডিডব্লিউ দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস এই পদক্ষেপকে তথ্যের উত্‌স হিসেবে এবং রেডিও ও টিভি অনুষ্ঠান সম্প্রচারের সম্মেলনে অংশগ্রহণকারী শ্রোতাদের একাংশBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  সম্মেলনে অংশগ্রহণকারী শ্রোতাদের একাংশএক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে ইন্টারনেটের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতি স্বীকৃতি বলে অভিহিত করেছেন৷

মি. লুকাস জানিয়েছেন, ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট সংবাদ ও চলতি ঘটনা থেকে শুরু করে খেলাধুলা, সংস্কৃতি, সুশীল সমাজ, বিজ্ঞান, পরিবেশ, শিক্ষা এবং পশ্চিম আর মুসলিম দুনিয়ার মধ্যে সংলাপ পর্যন্ত নানা বিষয়ে তথ্য সরবরাহ করছে৷

জার্মানি এবং ইউরোপে কী ঘটছে তার ওপরও রয়েছে একটি বিশেষ বিভাগ৷ ডিডব্লিউ রেডিও আর ডিডব্লিউ টিভি অনুষ্ঠানের জন্য লাইভ স্ট্রিম সুবিধা এই ওয়েবসাইটের আর এক বৈশিষ্ট্য৷ এ প্রসঙ্গে মি. লুকাস জানান, আমাদের বাংলা ওয়েবসাইটের আদল পাল্টিয়ে নতুন করে চালু করেছি আমরা যাতে বাংলাদেশের ক্রমবর্ধমান ডয়চে ভেলে শ্রোতা সম্মেলনে আলোচকরাBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  ডয়চে ভেলে শ্রোতা সম্মেলনে আলোচকরাইন্টারনেট প্রজন্ম ইউরোপ আর জার্মানির চোখ দিয়ে দক্ষিণ এশিয়া আর দুনিয়া সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য পেতে পারে৷ এ ব্যাপারে প্রাথমিক প্রতিক্রিয়া খুবই ইতিবাচক বৈকি৷

ডয়চে ভেলের বাংলা সার্ভিস বাংলাদেশের জন্য এবং ভারতের পশ্চিম বঙ্গ ও অন্যান্য বাংলাভাষী এলাকার জন্য প্রতিদিন ৩০ মিনিটের দুটি রেডিও অনুষ্ঠান প্রচার করে৷

মি. লুকাস বলেন, ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক প্রতিক্রিয়া খুবই ইতিবাচক৷ সাইট ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে বেশ জোরেশোরে৷

গ্রেহেম লুকাস আরো বলেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে বিশেষ করে আগামী মাসগুলোতে পডকাস্টিং ও নিউজলেটারের মত নতুন পরিসেবা চালু হবার পর dw-world.de/bengali ওয়েবসাইটের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে৷

 
 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (english) - With In Depth