1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

আপনাদের মতামত  | 23.08.2008

দু'দিন ব্যাপী ডয়চে ভেলে শ্রোতা সম্মেলন শেষ হলো

শুক্রবার ঢাকায় শুরু হয় ডয়চে ভেলে রেডিও'র বাংলা বিভাগের দু'দিন ব্যাপী শ্রোতা সম্মেলন৷ শুক্রবার জার্মান কালচারাল সেন্টার গ্যোটে ইনস্টিটিউটে সম্মেলনের উদ্বোধন করেন ডয়চে ভেলে'র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস৷

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাবিভাগের চিঠিপত্রের দায়িত্বে নিয়োজিত নুরুননাহার সাত্তার এবং জার্মান দূতাবাস ও জার্মান কালচারাল সেন্টারের কর্মকর্তারা বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডয়চে ভেলে ফ্যান ক্লাব ফেডারেশনের সভাপতি মাসুদ মান্নান৷ 

অনুষ্ঠানে গ্রেহেম লুকাস জানান, অচিরেই বাংলা বিভাগের অনুষ্ঠান এফএম ব্যান্ডে শোনা যাবে৷ ডয়চে ভেলে'র ওয়েব সাইট ইতিমধ্যেই সাড়া ফেলেছে৷ একে আরো উন্নত করা হবে৷

তিনি বলেন, রেডিওতে ডয়চে ভেলের অনুষ্ঠান শোনার পাশাপাশি ওয়েব সাইটেও শোনা যাবে৷ ভবিষ্যতে আইপডের মাধ্যমে ডাউনলোড করেও শোনা যাবে৷

গ্রেহেম লুকাস বলেন, ঢাকায় শ্রোতা সম্মেলনের উদ্দেশ্য ডয়চে ভেলের অনুষ্ঠানকে আরো উন্নত করা৷ এ জন্য শ্রোতাদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে৷

তিনি জানান, ইতিমধ্যেই ডয়চে ভেলের অনুষ্ঠানমালায় ইতিবাচক পরিবর্তন এসেছে৷ এই ধারা অব্যহত থাকবে৷ সম্মেলনে সারা দেশ থেকে আসা কয়েকশ' শ্রোতা অংশ নিচ্ছেন৷

 

নুরুননাহার সাত্তার/হারুন উর রশীদ স্বপন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen