1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

বিজ্ঞান প্রযুক্তি | 24.08.2008

তরুণ এবং সংবেদনশীলদের জন্য নিনটেন্ডো

জার্মানির লাইপসিশ শহরে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোপের সবচেয়ে বড় কম্পিউটার গেমস প্রদর্শনী৷ নাম তার গেমস কনভেনশন৷ গত ২০ আগষ্ট থেকে শুরু হওয়া এই গেমস কনভেনশন চলে ২৪ আগস্ট পর্যন্ত৷

৫৪৭টি কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেয়৷ গেমস কনভেনশনে প্রদর্শিত হয় সর্বাধুনিক সব কম্পিউটার গেমস এবং একইসঙ্গে সেসব গেমস খেলার হার্ডওয়্যার৷ কম্পিউটার গেমসের বর্তমান ধারাটা ঠিক কোনদিকে? গেমসের আদলে ল্যাপটপBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  গেমসের আদলে ল্যাপটপ

জানালেন কমপিউটার গেইমস বিশেষজ্ঞ রেনে মেয়ার, এবছরের অন্যতম ট্রেন্ড হল রকমারি মিউজিক গেমস৷ অর্থাত্, এমন সব কমম্পিউটার গেমস যার মধ্যে বা যার সঙ্গে সঙ্গে গান গাওয়া যায়, নাচা যায়, এমনকি নানা ধরনের ইন্সট্রুমেন্টও বাজানো যায়৷ এই যেমন গিটার অথবা অত্যাধুনিক ড্রাম৷ তবে সবটাই ইমেজের মাধ্যমে৷ রিমোট কনট্রোল বা বোতাম টিপেই খেলতে হয় এইসব খেলা৷ এই মিউজিক গেইমস বা খেলাগুলিকে অনেক সময় রকব্যান্ডও বলা হয়৷ আর এই মুহূর্তে, এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল নিনটেন্ডো৷ 

লাইপসিশ গেমস প্রদর্শনী থেকে ৯টি ক্যাটাগরিতে এবছরের সেরা গেমস এবং হার্ডওয়্যার নির্বাচন করা হয়৷ বিশ্বখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস এর স্পোর গেমসটি সেরা কম্পিউটার গেমস এর অ্যাওয়ার্ড জেতে নেয়৷ এই গেমসটি মুলত স্ট্যাটেজি গেম যেখানে আপনি আপনার মতো করে বদলে দিতে পারবেন পুরো পৃথিবী বা সৌরজগতকে৷ হার্ডওয়্যার ক্যাটাগরিতে সেরা পুরষ্কারটি জিতে নেয় জার্মানির সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট এর তৈরি প্লেটিভি৷ এই টিভিতে অনুষ্ঠান রেকর্ড করা যাবে এবং একইসঙ্গে সেটা পজ, ফেরায়ার্ড বা ব্যাকওয়ার্ডও করা যাবে৷ শুধু তাই নয় প্লেটিভিতে রেকর্ড করা টিভি অনুষ্ঠানগুলো চালানো যাবে পোর্টেবল প্লেস্টেশন বা পিএসপিতে৷ হরেক রকম গেমসের প্রদর্শনীBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  হরেক রকম গেমসের প্রদর্শনী  

তবে এ্যাওয়ার্ড যারাই পাক না কেন বর্তমান তরুণ প্রজন্ম নাকি ছুটছে নিনটেন্ডোর দিকেই৷ জানালেন মাইক্রোসফ্ট-এর গেমস-মার্কেটিং বিভাগের প্রধান ইয়েন্স টিন্যাপ, নিনটেন্ডো নামের গেমসটা কিন্তু ইতিমধ্যেই নতুন একটি প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে৷ অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে দারুণ পপুলার এই খেলা৷ তুমি তরুণ এবং সংবেদনশীল? নিনটেন্ডো তাহলে তোমার জন্য৷ এটাই নিনটেন্ডোর মূল মন্ত্র৷

দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে কম্পিউটার গেমস৷ আর এই গেমসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী গড়ে উঠেছে বিশাল বাজার৷ তবে ইদানিং নাকি কম্পিউটার গেমস নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে গেছে ব্যাপক আকারে৷ আর তাই একেক দেশের বা একেক শ্রেনীর মানুষকে টার্গেট করে তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদের কম্পিউটার গেমস৷ এই প্রসঙ্গে কমপিউটার গেমস বিক্রেতা ওলাফ ওয়াল্টার্স জানালেন, ভিন্ন ধরনের মানুষদের আকৃষ্ট করার জন্য আমাদের নিত্যনতুন পণ্যের প্রয়োজন পরে৷ আর সে কারণেই আমাদের পণ্যসম্ভারও বেড়ে চলেছে, ক্রমশই৷ আমরা জেনে ফেলেছি যে এই মুহূর্তে গেমসের বাজার ঠিক কি চায়৷ কেনই বা হবে না? বাজারে যে দারুণ কম্পিটিশন! শুধুই গেমস খেলার জন্য এই কম্পিউটার ...Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  শুধুই গেমস খেলার জন্য এই কম্পিউটার ...আমাদের মতো অন্যরাও জানে তাদের ক্রেতারা কি চায়৷ আর বর্তমানে গেমসগুলি সেভাবেই তৈরী হচ্ছে৷

লাইপসিসের এই গেমস কনেভেনশনে অংশ নিয়েছিলো কমপক্ষে একাশি হাজার গেমারস৷ লাইপসিসের ১৩ বছরের রেকর্ডে এত গেমারস এক জায়গায় জড়ো হওয়ার রেকর্ড এই প্রথম৷ আর তাই কনভেনশনের ভেন্যু অর্থাত্‌ লাইপসিস মেসের প্রধান কর্মকর্তা ওয়ল্ফগাং মারসিন স্বগর্বে জানালেন, কে, কখন, কোথায় স্থানান্তরিত হবে - সেটা দেখাই যাবে৷ কিন্তু, কমপিউটার গেমস-এর এই মেলা লাইপসিশেই থাকবে৷ লাইপসিশ হয়ে উঠবে কমপিউটার গেমসের শহর৷ আমাদের কাছে এ-সত্য জলের মতো পরিস্কার৷

আগামী বছর গেমস কনভেনশন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয়েছে টানাটানি৷ লাইপসিশ মেসে আগামী বছরও এই কনভেনশন আয়োজন করার আগ্রহ দেখিয়েছি৷ অপরদিকে জার্মানির আরেকটি শহর কোলনও চায় গেমস কনভেনশনের আয়োজন করতে৷ এখন দেখা যাক, মিলিয়ন ইউরোর এই বানিজ্য কার কোটে যায়৷

 

আরাফাতুল ইসলাম

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen