খেলাধুলা | 29.08.2008
রিয়েল ছাড়ল না রোবিনহোকে, চেলসির গুড়ে বালি
রিয়েল মাদ্রিদেই থেকে যাচ্ছেন রোবিনহো৷ প্রচুর চেষ্টা স্বত্ত্বেও চেলসি রোবিনহোকে পাচ্ছে না কোনোমতেই৷
রামোন ক্যালডেরন সব জল্পনাকল্পনায় জল ঢেলে দিলেন অবশেষে৷ বহুদিন ধরেই চেলসি রোবিনহোকে নিজেদের ক্লাবে নিয়ে যাওয়ার জন্য জাল বিছিয়েছিল৷ প্রচুর টাকার অফারও দেওয়া হয় ৷ জুলাইয়ের শেষদিকে ঘনিষ্ঠদের কাছে একবার রোবিনহো স্বয়ং রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার কথাও বলেন৷ বস্তুত ইউরোকাপ শেষ হয়ে যাবার পর থেকেই রোবিনহোর চেলসিতে যাওয়া নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়৷ চেলসির কর্ত্তারাও উঠেপড়ে লাগেন রোবিনহোকে দলে পাওয়ার জন্য৷ এক পর্যায়ে মিডিয়াতেও বলে দেওয়া হয়, রোবিনহো দল ছাড়ছেন ৷
কিন্তু শুক্রবার রোবিনহোকে নিয়ে এতদিনের যাবতীয় প্রচার শেষ৷ কারণ রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট রামন ক্যালডেরন মাদ্রিদের প্রথমসারির একটি সংবাদপত্রে এক সাক্ষাত্কার দিয়েছেন শুক্রবার ৷ যে সাক্ষাত্কারে তিনি সাফ জানিয়েছেন, রোবিনহো কোথাও যাচ্ছেন না, তিনি থেকে যাচ্ছেন রিয়েলেই৷ চেলসির পক্ষে এটা একটা বড় ধাক্বাই বলা যায়৷ তবে রোবিনহোকে না ছেড়েও রিয়েল মাদ্রিদও যে খুব স্বস্তিতে থাকছে তা কিন্তু নয়৷
ভিলারিয়াল ক্লাব থেকে সান্তি কাজোরলা নামের যে তরুণ প্রতিভাবান স্ট্রাইকারকে রিয়েল মাদ্রিদ নিয়ে আসতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই কাজোরলা আসবেন না জানিয়েছেন৷ ওদিকে ভ্যালেন্সিয়া থেকে আর এক তারকা স্ট্রাইকার দাভিদ ভিয়াকে আনতেও ব্যর্থ রিয়েল মাদ্রিদ৷ আর ফুটবল সুপারস্টার, পোর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো আগেই জানিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়েল মাদ্রিদে যেতে রাজী নন তিনি৷ সুতরাং এই অবস্থায় নিজেদের ঘর শক্ত রাখতে রোবিনহোর মত নির্ভরযোগ্য আর অভিজ্ঞ স্ট্রাইকারকে দল থেকে ছাড়বেই বা কেন রিয়েল ?
কিন্তু, প্রশ্ন হল রোবিনহো নিজে কী এই সিদ্ধান্তে খুশী





























