চলতি ঘটনা | 29.08.2008
সোমবার শুরু হচ্ছে রোজা
সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস৷ রমজান শুরুর আগের শেষ ছুটির দিন শুক্রবারে বাজারে ছিল উপচে পড়া ভীড়৷ আর এই সুযোগে অসাধু ব্যবসায়িরা নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন৷
ব্যবসায়িরা বলছেন, রোজা শুরু হলে পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে এই আশংকায় বেশী বেশী করে পণ্য কিনছেন ত্রেক্রতারা৷ বেশী দাম চাওয়ার কারণে রাজধানীর কোন কোন বাজারে দোকানিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন ক্রেতারা৷
রোজার বাজার করতে আসা কয়েকজন জানালেন, বেশী দাম চাইতে কোন ধরনের লাজ লজ্জা নেই দোকানিদের৷
দোকানিরাও স্বীকার করলেন দাম বাড়ার কথা৷
এদিকে রমজান মাসেই আরো এক দফা দাম বাড়ছে বিদুতের৷ শুক্রবার এ কথা জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান৷ এছাড়া অক্টোবরে আবার বাড়ছে গ্যাসের দাম৷

















