1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

খেলাধুলা  | 15.10.2008

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর আহ্বান

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড সহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই ২০০৭-এ আইসিএল-এ যোগ দেন৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারতীয় বোর্ডকে আহ্বান জানিয়েছে , আনঅফিসিয়াল লীগের সঙ্গে কথা বলতে৷ ভারতের আনঅফিসিয়াল লীগের (আইসিএল) খেলোয়াররা সব ধরনের অফিসিয়াল ক্রিকেট থেকে নিষিদ্ধ৷ দুবাইয়ে শুরু হওয়া আইসিসি নির্বাহী বোর্ডের দুদিন ব্যাপি আলোচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়া হয়৷ গত সপ্তাহে আইসিসি-র প্রেসিডেন্ট ডেভিড মর্গ্যান ভারতীয় ক্রিকেট লীগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷

আইসিসি-র প্রকাশিত খবরে বলা হয়েছে, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই , আনঅফিসিয়াল লীগের প্রবল বিরোধীতা করে আসছে৷ তবে আইসিএল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিসিসিআই-এর প্রেসিডেন্ট শশাংক মনোহর বিস্তারিত রিপোর্ট পেশ করবেন৷

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড সহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই ২০০৭-এ আইসিএল-এ যোগ দেন৷ এমন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবাক করে দিয়ে সাবেক স্কিপার হাবিবুল বাশারের নেতৃত্বে গত মাসে ১৩ জন ক্রিকেটার যোগ দেন আইসিএল-এ৷

 

ফাহমিদা সুলতানা

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen