1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন



 

 | 09.07.2008 | 01:00 UTC

মুগাবের সমালোচনায় মুখর জি৮

জিম্বাবোয়ের স্বৈরশাসক রবার্ট মুগাবের কড়া সমালোচনায় মুখর ছিল জাপানে চলতি জি এইট শীর্ষ সম্মেলন গতকাল৷ মুগাবের একপ্রার্থীর জোরজবরদস্তি নির্বাচনী বিজয়কে প্রত্যাশিতভাবেই তীব্র সমালোচনা করেছেন বিশ্বনেতারা৷ তাঁদের মতে, অবিলম্বে মুগাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷ এছাড়া চলতি শতাব্দের মাঝামাঝি পরিবেশের জন্য ক্ষতিকারক গ্রীণ হাউজ গ্যাস নির্গমনের মাত্রা অর্দ্ধেক কমিয়ে ফেলার বিষয়েও একমত হন শিল্পোন্নত আটটি দেশের নেতারা৷ তবে এ বিষয়ে তমন কোনো সংখ্যাতত্বগত নিশ্চয়তার কথা শোনা যায়নি৷ ইউরোপিয় ইউনিয়ন এই টার্গেট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বটে, তবে অন্যদিকে পরিবেশবাদীরা আবার এই অনিশ্চিত সিদ্ধান্তের সমালোচনায় মুখর৷ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা বিশ্বজোড়া পরিবেশ তহবিল নামের নামজাদা সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত চরম দুঃখজনক৷ আর এমন একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ধনী দেশগুলি তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে৷