1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন



 

 | 18.07.2008 | 16:00 UTC

বিডিআর জোয়ান নিহত হওয়ায় বাংলাদেশের কড়া প্রতিবাদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশ রাইফেলস এর দুই জোয়ান নিহত হওয়া ঘটনাকে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী মারাত্মক ঘটনা বলে উল্লেখ করেছেন৷ তিনি এ ঘটনার কড়া প্রতিবাদ জানান৷ নতুন দিল্লীতে যখন ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হল, ঠিক তখনি এই ঘটনা ঘটলো৷ বৃহস্পতিবার মধ্য রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হন৷ এই ঘটনায সীমান্তে উত্তেজনা চলছে৷ দুই পক্ষ পতাকা বৈঠকে বসেছেন৷