| 23.07.2008 | 01:00 UTC
ভারতে ইউ.পি.এ. জোট সরকার আস্থা ভোটে জিতল
ভারতের জোট সরকার একটি উত্তেজিত এবং বিশৃঙ্খল আস্থা ভোটে জেতার ফলে মার্কিণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির পথ প্রশস্ত হয়েছে৷ প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৭৫ জন সাংসদের সমর্থন লাভ করেন৷ তাঁর কংগ্রেস নেতৃত্বাধীন ইউ.পি.এ. সরকারের বিরুদ্ধে পড়ে ২৫৬টি ভোট, প্রধানতঃ বামপন্থী এবং হিন্দু জাতীয়তাবাদীদের তরফ থেকে৷ যন্ত্রে ভোট ঠিকমতো লিখিত না হওয়ায় হাতে গোণার ব্যবস্থা করতে হয়৷ এছাড়া শাসক জোট বিপুল অর্থব্যয়ে ভোট কিনেছে, এই অভিযোগ ওঠায় সংসদকক্ষে তুমুল গোলমাল শুরু হয়ে যায়৷ আস্থাভোটে জয়ের অর্থ সম্পর্কে সিং পরে সাংবাদিকদের বলেন, যে এর ফলে জগতের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা গেল, যে ভারত বিশ্বসমাজে তার যথোপযুক্ত আসন গ্রহণ করতে প্রস্তুত৷






