DW-WORLD.DEপ্রিন্ট করুন

16.06.2008

বাংলাদেশে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে : ফ্রাঙ্ক মাইকে

ঢাকায় জার্মান রষ্ট্রদূত ফ্রাঙ্ক মাইকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বেঠক করেছেন রোববার৷ ওই বৈঠকে আলোচানার বিষয় নিয়ে তিনি কথা বলেছেন ডয়চে ভেলে'র সঙ্গে৷

জার্মান রাষ্ট্রদূত জানান, তিনি মনে করেন রোডম্যাপ অনুযায়ী যথা সময়ে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এ নিয়ে তার মনে কোন সন্দেহ নেই৷ গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সম্পর্কের ইতিবাচক পরিবর্তন হচ্ছে৷ আওয়ামী লীগের সাথে কথা বলে তার মনে হয়েছে দলটি সংলাপ ও নির্বাচনের ব্যাপারে আন্তরিক৷

 

জার্মান রাষ্ট্রদূত আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনতে হবে৷ ত্যাগ করতে হবে সংঘাতের রাজনীতি৷ জার্মান বিনিয়োগকারীরা বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়৷

হারুন-উর-রশীদ স্বপন

DW-WORLD.DEপ্রিন্ট করুন

হারুন-উর-রশীদ স্বপন | www.dw-world.de | © Deutsche Welle.